-

"Battle"

Thursday, December 25, 2014

The smoke is clearing up and I can see the face again, the one I longed for all this time, feels like an aeon now.
Looking deep and hard into those eyes I try to find the meaning of all this, the war and the peace,
I try to search for the meaning I wanted all along, closing my eyes I look deep within,
Sinking in a sea of greed and gloat, the hatred swims with me,
Everything floats away, everything that I once held dear to my heart.
I feel the soul being lifted away, but the pain stays to remind me what I have done.
The face of a masked man wearing the innocence of a child trying to bury the guilt,
I can see it all in those eyes, the crying tune of a Celtic flute and the battle cry of our souls to be free once again.
But the fire that was once there is gone now hence the smoke in our clouded eyes.
Oh! how I longed to look into those eyes and never thought they would be this cruel,
Wish I could believe in a god today, without the promise of a heaven, only for a little solace.
As we keep playing in the hands of the cryptic fate, the sense of life fades away in nothingness,
Only the longing remains in our hearts, declaring the desire, the sacrifice all in your name, in vain.
It is the end of an era, one to be forgotten.

Only a fading whisper will remain in the ears of time, and it ends as everything needs to, to start afresh again; 
It’s a story that only time will tell.

‘আর্তনাদ’

Friday, December 19, 2014

যুক্তিহীন  নিরবতায়  বাঁধা  আমার  সময় ,
আমায় ফেলে পালিয়ে  যায় কোন  জমে ওঠা কুয়াশায় ,
কুয়াশার  ওপার থেকে ডাকছ  আমায় ,
আমি  অপেক্ষায়  তোমার  চরণ ধ্বণির  আশায় ,
আমি  অপেক্ষায়  আমার  বিকৃত  জীবন ফেলে এগিয়ে  যাবার ,
তোমার  হাতছানির  আশায় ।
কখন যেন আমায় ফেলে এগিয়ে  গেছ তোমার  জীবনের  দিকে ,
আমি খুঁজছি তোমার  পদচ্ছাপ  জেগে ওঠা অন্ধকারের মাঝে ।

আমার  চারপাশে  জমে ওঠা আধাঁরে , নিহত  আত্মার
আর্তনাদ ; শীর্ণ  অস্তিত্বের  পদক্ষেপ ।
ঘোলাটে  চোখে  খুজি তোমায় , ঝড়ের  পাশে  অন্ধকারে ,
যদি  ইচ্ছে  করে  তবে এক স্মৃতির  মত করে
ভুলে যেতে পারো  আমায় ।
জানি  এই  স্মৃতি শুধু আমারই  কানে  বাজে ,
প্রথম দিনের  মতো  সেই একই সুরে ,
নিহত  আত্মার  কফিনে  বাধা  এই আমি ,

আমার  ঘোলাটে  চোখে ।

Dreams

Sunday, November 23, 2014


It hasn't been long, I can tell by looking at the clock telling me the dates like a faithful old friend
Only a few days have passed since then, my memories couldn't be any clearer, eyes staring ahead counting down the seconds, and counting the days gone by.
No it hasn't been long enough, I think when I walk these lonely streets, when I stare at these distant lights staring back at me,
Staring back at me as a reminder of how cruel these cold evenings can be,
Never believed in a god nor in a curse, but cruelty is absolute doesn't matter which questions you ask,
I stare at people laughing at the streets, sadness seeping through their veins,
It’s just too much of a reality to be true, let it be a dream,
I come back and close my eyes, wishing to be woken up by the voice whispering “sweet dreams”
I close my eyes and listen hard, nothing but this noisy silence pierce my heart,
Who knew you could thirst for a voice, a touch, a simple ‘its ok, I’m here’
And I’ll be till the end, we will get lost and find our ways back home cuz we always do,
We will always be here, together, telling each other ‘its ok, I’m here’.
The voice isn't here, nor the touch, just the loneliness looking back at me in the dark,
I can’t breathe and I sit up on my bed, picturing a moon that might be in the sky making its mark
Closing my eyes I see the moon, looking up I whisper, sweet dreams my darling you know I’m always here,
As I promised I would, every day of my life, I wish you a sweet dream for all the nights to come,

You don’t hear it, but know it, in my heart; you are the sweetest dream I ever had.

‘Scar’

Sunday, October 19, 2014


I am in the basement of my mind, where things are a little too scary, a little shaky, dusty and grainy
Never mind the demons lurking in the corners, they are only scared, scared of my thoughts and what they are capable of,
As this is how everything starts, a thought, a suspicion, only a ‘what if’; and so it begins,
The slow process of decaying the goodness that I cherish, seems too fragile now, melting away like snowflakes under this burning sun,
My heart tries to reign in the thoughts and bring it to the light where it shines,
Every memory be that of sadness or joy, begs and fights the darkness that spreads,
Spreads like a disease that lost its viciousness to my mind and slips away in my broken veins,
Coursing through this damaged soul, finding its way to the bitterness that my heart holds,
Brings back the memories of forgotten times that plays like a sick tune stuck in my head,
Only to show me how broken I am and why my life should go in vain.
Another nameless soul was born and wasted in this graveyard of a life,
No tombstone for this soul or any last rites as only life that it had was one of a strife,
No one to carry the torch forward as there is none to light,
Only the memories float away in this vast nothingness trying to find a home that is bright,
I am in the basement of my mind and watch the subliminal thoughts die and wither away,

As it is time I give up and give in to these thoughts, close my eyes and float away.

‘ভুল’

Friday, October 3, 2014


বোতল বন্দী অনুভূতি নিয়ে নীরব বিলাসিতার জীবন
নিজের ভুলের বাগানে, আমার প্রাসাদে অচেতন
চোখ বুজে ডুবে ছিলাম কোন অচিন্তনীয় মায়ায়।
আমার ভুলের প্রাসাদে নীরব শিশিরের পদধ্বনি,
শিশিরের জেগে ওঠার শব্দ, কোন অসূর্যস্পর্শ্যার চোখের জলের মত নীরব আকুতির আহ্বানে-
জেগে উঠি আমি কোন খসে পড়া নক্ষত্রের মতো জ্বলন্ত আকাঙ্খা নিয়ে।
 দূরের সীমারেখা জুরে ছড়িয়ে পড়া চেতনা খুজেঁ ফিরি
কোন অচেনা তারার আলোয়, কোন অচেনা গ্রহে।
বিবর্ণ আত্মা নিয়ে ছিন্ন অস্তিত্বে খুজিঁ আমার বর্তমান অনুভূতি,
অনুভূতিহীন গ্রহে খুজিঁ আমার থমকানো চেতনার নিয়ন সাইন,
একাকী খুজে ফিরি আমার হারানো চেতনার শূন্য দীর্ঘশ্বাস।
আগ্রহ নয়, আক্ষেপ নিয়ে ঘুরে দাড়াই অচেনা তারার দিকে,
চোখের আলোয় খুজিঁ নিয়তির অট্টহাসির প্রতিফলন।
নরম ঠান্ডা আলোয় খুজে ফিরি আমার হারানো ভুলের প্রাসাদ।
ঘুমাই আবার, অনুভূতি নয়; আক্ষেপ নিয়ে- আমার বোতলবন্দী জীবনে।

‘শ্লোক’

Saturday, September 27, 2014


 প্রাচীন অন্ধকারের গহীনে লেখা কিছু পংক্তিতে বাধা আমাদের জীবন
হাজার বছরের পুরানো অর্থহীন কিছু শব্দ, কথা, ব্যকরন, এখনো মেনে চলছি নিতান্ত অভ্যাসে,
অসম্ভব পুরস্কারের আশায় লোভী মানুষের মিছিল চিরন্তনের বার্তা নিয়ে ছুটে চলে পৃথীবির পথে,
শোনায় কোন অলীক রুপকথা, নীয়ম নীতি বাধা, না মেনে চলার অসংখ্য গল্প গাথাঁ,
প্রতিটি বাস্তব চেতনা কে বন্দী করে রাখে মিথ্যা সোনার খাঁচায়, মিথ্যার প্রতিশ্রুতির দেয়ালে
আমাদের নির্যাতিত চেতনা খুজেঁ ফেরে প্রতিশ্রুত মুক্তি, জয়ের মুখোশের আড়ালে,
খুজেঁ ফেরে লোভী মানুষের মিছিলের দলে, তাদের শেখানো বুলির লাইনে লাইনে।
শতাব্দী পুরানো যুদ্ধ আর রক্তক্ষরণের বিষাক্ত নিঃশ্বাস আমাদের মনে লেগে থাকে জোঁক এর মতো,
আমাদের জীর্ণ শরীর উৎসাহ হারায় নতুন আর্বিভাবের প্রচেষ্টায়, 
শুধু মেনে চলে প্রাচীন অন্ধকারে লেখা কোন পুরানো নিয়ম,
অবচেতন মনে আমাদের অপেক্ষা তাই শেকল ভাঙ্গার শব্দের,
পুরানো নিয়ম, জং পড়া শেকল, সময়ের চাপে হারিয়ে যাবার অপেক্ষায়,
নিয়তির হাতে হাত রেখে তা্ই আমাদের অপেক্ষা, নতুন সময়ের মিছিলের।

'The Truth'

Wednesday, September 24, 2014


I’m walking down the street
No shoes in my feet,
The worlds burnin’ down,
But my eyes were on the ground.

I had fire inside, but outside was cold..
You telllin’ me to be brave and bold...

Well it’s easier to be said than done,
Whatever is in my mind,
You’ll never get your hands on.

Well fuck it, it’s not like I really care..
As long as I get the piece of my share..
Don't pretend that you are out to save the world.
As I know what you've been up to, you're the same as me.
And that’s what you've been doin’ too,
Trying to get what you think-
Belongs to you..

‘Facade’

Sunday, September 14, 2014


No super powers, nor the smartest or IQ over hundred,
Just an average guy working hard to overcome the fear and dread.
Been hollow for so long, I feel like a black hole, absorbing the lights but don’t know what they mean,
As they fail to shine and leaves my core as dark as it seems.
Yeah I’m floating in a vacuum and it’s harder to breathe, my words failing me as it’s really early in the morning,
Oh come on son, stop livin in a dream…being sad on these made up stuff and stop moaning,
Wait, who’s that, I turn around and see the alter ‘Me’..
Hey how’s it goin I say, now don’t be mean, it’s my dream and you are overstepping,
Dreams ain’t real he says, this aint you, you are making stuff up just to sound cool,
You are not in pain, just a little numb but that’s alright, its only cuz you’re dumb,
You need to get your shit straight, as I happen to know, the hollowness you have…. it only grows,
Take my hand and I offer you this pill, no it’s not matrix so you won’t wake up, but hey at least you won’t sleep,
I look at him with fear in my eyes, as I know what he means, this rabbit hole of mine goes really deep,
But I don’t follow him, nor take the pill, the happiness he offers that’s just not me,
Being myself is all that matters, as my world around me starts to crumble and falter,
What’s the point of taking the pill if it can’t heal, just like the time, it doesn't take the pain away,

It’s only that you can’t feel…..

State Of Mind

Sunday, August 31, 2014


Ok so here goes… crazy, lunatic, being lazy, Yeah I lose interest really easy,
Getting old, say I got things to do, shoes to fill
Damn! Is it a life or a land fill?
Shoes to fill you say, try mine for a change, yeah sucks is it?
or is it just too tight for ya, struggling to get out of it?
Its all good you know, but don’t judge, cuz you know I'm not gonna budge
A little may be, in my ways, it sucks; But hey its my ledge, I'm happy even I'm standing on the edge!!
Yeah been standing on the edge for a while now, keep looking back and forth through this haze,
Trying to find an escape through this goddamn maze,
Life flashes in front of your eyes when you die, but its hard to see when you have 1000 watts of light focused on your eyes,
I’m stuck with my past, but my future is what keeps me awake at night, gives me nightmares and sweats,
Keep in mind everything’s cost blood, sweats and tears,
Like my lazy mind gives a shit to my logic, feeling like a misfit living in fear,
Or is it Parkinson’s? Schizophrenia, dementia or just a state of mind?
Going back and forth with these conversations in my brain
Babbling like someone has put a gun to my head,

Wrong time, wrong place, why me, why not me…just shut up and give me a break.

‘নিভৃতে’

Tuesday, August 26, 2014


অলীক কল্পনা এঁকে হারিয়ে যাওয়া,
তোমার স্মৃতি আর বিস্মৃতির নকশিকাঁথা,
কি ভুলে আমি বুনে চলেছি এ মালা,
সুতো ছেড়া এ জীবনেরও কথা,
তোমাকে ফেলে শুধুই এগিয়ে চলা,
তবু কখনও মনে হয় তোমাকে ধ্রুবতারা।

রংহীন জোছনার সাদা কালো কথা,
স্বপ্নে দেখা আমার সোনালী সকাল,
মিশিয়ে দেয় আমার বাস্তবতা।
অনিশ্চিত আমি কল্পনার দেয়ালে বাধা পেয়ে
হারিয়ে ফেলি আমার বর্তমান।

অলীক বর্তমান উল্লাসে মাতে, কল্পনার তোমায় পেয়ে।
আমার রাতজাগার কবিতা-
ঘুমহীন ঝাপসা চোখে ডানা ঝাপটানো শীতের হাওয়ায়
আমার রাতের স্বপ্ন ঝরে পড়ে তোমার হাতে,

একটি শিউলি ফুল।

‘অপেক্ষা’

Friday, August 8, 2014

সমাপ্তির ঠিকানায় চিঠি লিখছি, আমার এ অসমাপ্ত লেখায়।
বহুদূরের আলোর দিকে তাকিয়ে থাকা অলস চোখে
হেমন্তের শেষে আজ আমার কুয়াশার অপেক্ষা-
প্রাচীন এ আলোর গহীনে হারানো নিস্তব্ধ জগতের,
অকরুণ নিরবতার হাহাকারের শেকড় আমার চোখের গভীরে।
চলে যাওয়া সময় বার বার ফিরে আসে আলেয়ার মতো,
পথ ভুলিয়ে নিয়ে চলে কোন অচেনা পথে,
গড়ে নেয় নতুন পান্ডুলিপি খেয়াল মতো,
নতুনের সৃস্টি হয় পুরাতন পাতায়, সমাধির উপর।
বরাবরের মতোয় জীর্ণতার উপেক্ষা সময়ের হাতে,
কৃতজ্ঞতা খুজেঁ পায় স্মৃতির গোপন কোন কোঁণে।
আর তাই, আজ আমার কুয়াশার অপেক্ষা ক্লান্ত চোখে,
সমাপ্তির আশায় চেয়ে আছি অসমাপ্ত পথের শেষে।

‘নির্জনে নির্বাসন’

Tuesday, July 15, 2014


অসমাপ্ত কবিতার শেষ প্রহর আমার আধাঁরের মৌন আবৃত্তি
শেষ না হওয়া অর্থহীন এ জীবনের ঝরে পড়া পাতা ,
ঝরে পড়া অপূর্ণ স্মৃতির নীরব আকুতি ।
হেটেছি জীবনের অল্প কিছু অচেনা পথ আমি আলোর অভাবে ,
অল্প কিছু মানুষের ছেড়াঁ স্মৃতির ভার আমার বিবর্ণ চেতনায় ,
দূর্বল আমি কোথায় হারায় নির্জন অজানায়
সামনের বিস্তীর্ণ পথে আমার পথ খুজি নিভে আসা চোখের তারায় ।

আবার বসি আমি ক্ষয়ে আসা অনূভূতি ঘিরে ,
নতুন কোন মূহুর্তের আশায় খুজি নতুন স্মৃতি ,
হাত পেতে খুজি নতুন কোন পংক্তি জীবনের প্রান্ত থেকে
আমার কবিতার হারানো লাইনে দেখতে চাই জীবনের বাকিটা পথ,
হাতে কেবল স্পর্শ পায় ক্ষয়ে যাওয়া স্মৃতির মলিন ধুলো ।
নির্বাসনের এই কবিতার শেষ দেখা হয়না আমার

অনুভূতি ঘিরে জমে থাকে কোন মলিন আধাঁর ।

‘আলাপন’

Sunday, July 13, 2014


মনের লুকানো ঘরের দরজায়
ভোরের যত নিস্তব্ধতা, যত গানের সুর,
আকাশের গায়ে শিশিরের বিচ্ছেদের
কান্নার প্রতিধ্বনি।
সুতো ছেড়া ঘুরির মতন, আকাশের সাথে
মনের বাঁধন ছেড়া মনের বাঁধার আশায়
খুঁজে ফিরি সবার মাঝে, তোমাকে।
তোমার মাঝে কোথাও আমার, অভিমানের
শেকলে বাঁধা ভালোবাসা আজও রয়ে গেছে,
ব্যার্থ হয়তো- তবু আমার মাঝে
তোমার স্মৃতি রয়ে গেছে।
তোমার ডাকের অপেক্ষায় আমি

আভিমান ভুলে, যাব বলে।

‘স্বত্তা’

Thursday, June 12, 2014

আমার বেলা শেষে তোমাকে স্বপ্ন ভেবে ,
ভুলে যেতে চাই কোন স্মৃতির মতো ;
কখনও ছোট্ট মিথ্যে ভেবে মনকে বোঝায় নিজের মতো ,
তোমাকে অন্ধকার ভেবে, যেতে চাই আমার আলোর দিকে ;
আমার শরীর জুড়ে তোমার স্মৃতির ঘূণ পোকা
আমার মাঝে মিশে থাকা তোমার দ্বিতীয় স্বত্তা ।

অচিন পথে যেতে চাই আবার আমি তোমায় ভুলে ,
চোখ বেধে অন্ধকারে ভাবি অপেক্ষায় কেউ আমার ,
পথের শেষ দেখা হয়না আমার ;
ভেতরের কাপুরুষ আমি পায়নি তোমায় না পাওয়ার ভয়ে ,
তোমাকে আলো ভেবে ফিরে যাই আমার আধাঁরে ।

আমার বেলা শেষে তোমাকে সত্য ভেবে ,
ভুলে যেতে চাই না পাওয়ার ব্যাথা ,
তোমাকে পাব ভেবে বেচে থাকতে চাই,

কাপুরুষ একা ।

“Relic”

Thursday, May 22, 2014

Let’s carve this stone
Underneath this shadowy tree
Which has experienced enough
All the storm and thunder,
Slowly withering away to be free.

Now its time this story to be told
And make its mark that it craves,
Desire to be a page of the history
It’s not a sin, just being bold.

You might find it as a man
The man who digs for gold,
No, it’s only a stone that you own.

Ahoy, this story is for you,
I carved this stone to be me
The spell might be weak

But still could do a trick or two.

‘পৃথিবী’

মনের দেয়ালে পাথরের প্রতিলিপি,
সময়ের পথে ক্ষয়া ধুলোর ছাপ,
রেখার গভীরে গাঁথা জীবনের পথ,
হারিয়েছে নিজের দিশা জীবনের অন্য পথে;
আপনের সংঞ্জা খুজি আজ অচেনার পথে,
আপনের পরিধিতে আপন খুজি আপন মনে,
ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র আলোয়।
আত্ম ভোলা আমি ভুলেছি নিজের আত্মা,
গভীরে আজ শুধুই শূন্যতার অপেক্ষা।
বোকা শরীরের চোখে রঙের প্রতিলিপি,
পৃথিবীর মিথ্যে আলোয় রাঙা,
মিথ্যে সূর্যাস্তের ফিরে আসার মিথ্যে প্রতিশ্রুতি,
বুনে যাওয়া অর্থহীন শব্দের মতোই অর্থহীন,
ব্যাখ্যার আশায় তাকায় দূরের জীবনের পথে,
শুধুই শূন্যতা।

‘প্রতীক্ষা’

Friday, March 28, 2014


সময় থমকে যাওয়া এই নির্জন রাতে
আকাশের হলুদ ক্ষয়া চাঁদের মতো আমি
পৃথিবীর বয়ে যাওয়া সময়ের স্রোতে অসহায়।
খুঁজে পেতে চাই ধ্রুবতারা,
চোখে চেপে আসা শর্বরীর চাদরের মাঝ দিয়ে
বুঝতে চাই সূক্ষ আলোর স্বরূপ ঐ নক্ষত্রের।
বুকের গভীরে আজ অপেক্ষা,
প্রথম সকালের, সে আর এক জগতে।

‘নিঃসঙ্গতার আরেক প্রহর’

Monday, March 24, 2014


অদ্ভুত একাকিত্বের বিষণ্ণ প্রহর
কোথায় যেন থমকে গেছে সময়
ভীষণ ব্যাস্ত আমার চারিদিকে ।
ভেতরের শূন্যতাকে ঘিরে থাকা
কোন এক নামহীন অনূভুতির মতো
অস্তিত্বহীন একাকিত্বের দেয়াল আমার চারপাশে -
অজানা শূন্যতার বোধে অলস সময়
থমকে থাকে আমার নামহীন অনূভুতি ঘিরে ।
সময়ের স্রোতে ভেসে যেতে পেছনে তাকায় ,
নাকি সময়কে এড়িয়ে যেতে চাই,
জড়িয়ে ধরতে চাই বোধহীন কোন মুক্তিকে ,
আমার অনেক আকাঙ্খিত ভালোবাসার মতো ।
নাকি কখনওই চায়নি এ আলো -
আমার ভেতরে জেগে ওঠা শতাব্দীর অন্ধকারে
কেবল খুঁজে নিতে চেয়েছি প্রিয় কাল্পনিক মূর্হুত ;
আবার যেন থমকে যায় সময় -

নাকি আমার অনুভূতি ?

‘অসূর্য্যস্পর্শা’

Sunday, March 23, 2014


বিষন্নতার নীরব নীল অনূভূতির শীতল এডিফিস‌‍
কোন জীবনের প্রান্তহীন অনূভূতি ঘিরে হাত ধরে ,
হাত ধরে থাকে কুয়াশায় ঢাকা ধূসর আকাশ
সেই আকাশের নীরব প্রতিবিম্বে কারোর বর্ণহীন জীবন ।
অদ্ভুত একাকিত্বের থেকেও না থাকা সময়ের উচ্ছাসে
কোন এক অসূর্য্যস্পর্শার নিঃশব্দ অন্ধকারের আহ্বান ,
অন্ধকারের অচেনা আলোয় কোন এক বিমূর্ত ছায়া ,
কোন অর্পাথিব অপূর্ণতার নোনা স্বাদ , আমার শীতল এডিফিস ।
অন্ধকারের হাতে পরাজিত কোন নির্জনতা
বেঁচে থাকার উচ্ছাস হারায় চিহ্নের অভাবে ,
অন্ধকারের মাঝে জীবনের আলো হারায় নীলের স্পর্শে ।
তবুও বেঁচে না থাকার আগ্রহে দাড়াই সূর্যের আড়ালে
শুনি কোন এক অসূর্য্যস্পর্শার নিঃশব্দ অন্ধকারের আহ্বান ।



‘কবিতা’

Tuesday, March 18, 2014


এখনও তোমায় ভেবে কাটে আমার আলস সময়,
তুমি ভেবে চমকে দেখি হয়তো অন্য কারো মুখ ।
তবে কি বুকের গভীরে আজও রয়েছে অপেক্ষা ,
অপেক্ষায় রয়েছে শীর্ণ হৃদয়ের রিক্ত ভালোবাসা ,
মৃত গাছের ডালে ভোরের আশায় মৃত ফুলের কুঁড়ি
এখনও কি অধিকারে স্বপ্ন দেখে পাপড়ি মেলবার ,
প্রথম সকালের মায়াবী আলোয় ।
কি আশায় আজও কান পেতে শুনি ভোরের গান ,
সাদা কাশ ফুলের বনের অচেনা পথে
আজও আশ্রয় খুঁজি ।
তবে কি আবার হবে দেখা, কোন এক শান্ত নদীর তীরে
ঐ পথের প্রান্তে ;
যার বয়ে চলার ধ্বনি ফিরিয়ে আনবে আমার অতীত
শুধুই তোমার মাঝে ।




‘দ্বিতীয় জীবন’

Monday, March 17, 2014


আজ এই ক্ষণে, এই নিরালায়
আগুন লাগা আকাশের আলোয়
কথা দাও আমায়, প্রতীক্ষার
শেষ হবে মৃত্যুর ওপারে ।
আমার আকাশের আলো
এসে পড়বে তোমার চোখে
প্রতীক্ষার পর ঐ ভেজা জোছনায়
তোমার হাতে নিয়ে আমার এই হাত
তুমি যাবে আমার সাথে , আমার পৃথিবীতে ।
আমার ভেজা হাতে তোমার স্পর্শের ছোঁয়া
আমার কল্পনা তোমার আলোয় রাঙা
দূর নীহারিকা , ঐ তারার আলোয়
স্নিগ্ধ সবুজ ছুঁয়ে যাবে তোমায়
আমার হৃদয় আজ সিক্ত ঐ ঝর্ণার উচ্ছলতায়

প্রতীক্ষার শেষ প্রান্তে কথা দিলাম তোমায় ।