-

‘প্রতীক্ষা’

Friday, March 28, 2014


সময় থমকে যাওয়া এই নির্জন রাতে
আকাশের হলুদ ক্ষয়া চাঁদের মতো আমি
পৃথিবীর বয়ে যাওয়া সময়ের স্রোতে অসহায়।
খুঁজে পেতে চাই ধ্রুবতারা,
চোখে চেপে আসা শর্বরীর চাদরের মাঝ দিয়ে
বুঝতে চাই সূক্ষ আলোর স্বরূপ ঐ নক্ষত্রের।
বুকের গভীরে আজ অপেক্ষা,
প্রথম সকালের, সে আর এক জগতে।

‘নিঃসঙ্গতার আরেক প্রহর’

Monday, March 24, 2014


অদ্ভুত একাকিত্বের বিষণ্ণ প্রহর
কোথায় যেন থমকে গেছে সময়
ভীষণ ব্যাস্ত আমার চারিদিকে ।
ভেতরের শূন্যতাকে ঘিরে থাকা
কোন এক নামহীন অনূভুতির মতো
অস্তিত্বহীন একাকিত্বের দেয়াল আমার চারপাশে -
অজানা শূন্যতার বোধে অলস সময়
থমকে থাকে আমার নামহীন অনূভুতি ঘিরে ।
সময়ের স্রোতে ভেসে যেতে পেছনে তাকায় ,
নাকি সময়কে এড়িয়ে যেতে চাই,
জড়িয়ে ধরতে চাই বোধহীন কোন মুক্তিকে ,
আমার অনেক আকাঙ্খিত ভালোবাসার মতো ।
নাকি কখনওই চায়নি এ আলো -
আমার ভেতরে জেগে ওঠা শতাব্দীর অন্ধকারে
কেবল খুঁজে নিতে চেয়েছি প্রিয় কাল্পনিক মূর্হুত ;
আবার যেন থমকে যায় সময় -

নাকি আমার অনুভূতি ?

‘অসূর্য্যস্পর্শা’

Sunday, March 23, 2014


বিষন্নতার নীরব নীল অনূভূতির শীতল এডিফিস‌‍
কোন জীবনের প্রান্তহীন অনূভূতি ঘিরে হাত ধরে ,
হাত ধরে থাকে কুয়াশায় ঢাকা ধূসর আকাশ
সেই আকাশের নীরব প্রতিবিম্বে কারোর বর্ণহীন জীবন ।
অদ্ভুত একাকিত্বের থেকেও না থাকা সময়ের উচ্ছাসে
কোন এক অসূর্য্যস্পর্শার নিঃশব্দ অন্ধকারের আহ্বান ,
অন্ধকারের অচেনা আলোয় কোন এক বিমূর্ত ছায়া ,
কোন অর্পাথিব অপূর্ণতার নোনা স্বাদ , আমার শীতল এডিফিস ।
অন্ধকারের হাতে পরাজিত কোন নির্জনতা
বেঁচে থাকার উচ্ছাস হারায় চিহ্নের অভাবে ,
অন্ধকারের মাঝে জীবনের আলো হারায় নীলের স্পর্শে ।
তবুও বেঁচে না থাকার আগ্রহে দাড়াই সূর্যের আড়ালে
শুনি কোন এক অসূর্য্যস্পর্শার নিঃশব্দ অন্ধকারের আহ্বান ।



‘কবিতা’

Tuesday, March 18, 2014


এখনও তোমায় ভেবে কাটে আমার আলস সময়,
তুমি ভেবে চমকে দেখি হয়তো অন্য কারো মুখ ।
তবে কি বুকের গভীরে আজও রয়েছে অপেক্ষা ,
অপেক্ষায় রয়েছে শীর্ণ হৃদয়ের রিক্ত ভালোবাসা ,
মৃত গাছের ডালে ভোরের আশায় মৃত ফুলের কুঁড়ি
এখনও কি অধিকারে স্বপ্ন দেখে পাপড়ি মেলবার ,
প্রথম সকালের মায়াবী আলোয় ।
কি আশায় আজও কান পেতে শুনি ভোরের গান ,
সাদা কাশ ফুলের বনের অচেনা পথে
আজও আশ্রয় খুঁজি ।
তবে কি আবার হবে দেখা, কোন এক শান্ত নদীর তীরে
ঐ পথের প্রান্তে ;
যার বয়ে চলার ধ্বনি ফিরিয়ে আনবে আমার অতীত
শুধুই তোমার মাঝে ।




‘দ্বিতীয় জীবন’

Monday, March 17, 2014


আজ এই ক্ষণে, এই নিরালায়
আগুন লাগা আকাশের আলোয়
কথা দাও আমায়, প্রতীক্ষার
শেষ হবে মৃত্যুর ওপারে ।
আমার আকাশের আলো
এসে পড়বে তোমার চোখে
প্রতীক্ষার পর ঐ ভেজা জোছনায়
তোমার হাতে নিয়ে আমার এই হাত
তুমি যাবে আমার সাথে , আমার পৃথিবীতে ।
আমার ভেজা হাতে তোমার স্পর্শের ছোঁয়া
আমার কল্পনা তোমার আলোয় রাঙা
দূর নীহারিকা , ঐ তারার আলোয়
স্নিগ্ধ সবুজ ছুঁয়ে যাবে তোমায়
আমার হৃদয় আজ সিক্ত ঐ ঝর্ণার উচ্ছলতায়

প্রতীক্ষার শেষ প্রান্তে কথা দিলাম তোমায় ।

‘Age of loneliness’



নিঃশেষে নিবিড় নীরবতার আলিঙ্গন,
অন্তহীন অপেক্ষার অশেষ মূর্হুতের শেষে।
শব্দহীন রাতের আকাশে কুহকের হাতছানি,
অপেক্ষায় কেটে গেছে অনেকক্ষণ- অনেকদিন;
কোন এক জীবন স্পন্দনের আশায়,
কোন এক মূর্হুতে জ্বলে উঠবার আশায়-
নিভিয়ে রেখেছি আগুন; অনেকদিন,
অনেক অপেক্ষার পর নিভে গেছে হৃদয়ের আগুন,

নিঃশেষে নিবিড় নীরবতার আলিঙ্গন।

‘সমাধি’

Sunday, March 16, 2014


ভোরের প্রথম বাতাসে চোখ খুলে নাকে মরুভূমির গন্ধ,
ধুলোর ঝড়ের মাঝে আমার পাশে এলোচুলে দাড়িয়ে তুমি,
মরুভূমির ফুলের গন্ধ আমার চারপাশে ।
বহুদূরের সমাধির দিকে তাকিয়ে দুজনে খুজি ফিরে যাবার পথ,
জানি এই পথের শেষে অপেক্ষায়, মৃতের সমাধি;
ধুলো পড়া হৃদয়ে তাই ফেরার পথ খুঁজি,
ধুলোয় ঢেকে গেছে ফেরার পথ,
ফিরে যেতে চাই সেই প্রথম ক্ষণের অচেনা আলোয়,
অচেনা সময় নিজের মনে সাজিয়ে নিতে চাই
গভীর ভালোলাগা হয়ে ।
আমার মাঝে গভীরতা সংঞ্জা হারায়,
যখনি নিবিড় হয় তোমার স্মৃতি আমার মাঝে;
যখনি জড়িয়ে ধরি তোমায় আমার মনের মাঝে;
প্রতিদিনের নিত্য ঘটনায় তোমায় পাশে দেখা,
প্রতিটি মাতাল চাঁদের আলোয় তোমার চোখ,
ভোরোর প্রথম বাতাসে চোখ খুলে হাতে তোমার স্পর্শ,

নিঃস্ব আমি তোমায় পেয়ে ।

‘শতবর্ষের একাকীত্ব’


চোখে ঘোর লাগানো আমার শতবর্ষের একাকীত্ব ,
রক্তিম পৃথিবীর বুকের শীর্ণ অস্তিত্ব ,
জীবনের গোধূলি বেলায় পিছন ফিরে চায় ,
ফেলে আসা কোন সুখের আশায় ।
আলো মেলে দিল আধাঁর , ফিরিয়ে নেবার
সেই প্রিয় অধিকার ।
নির্জনে যত সুর বাজে মনের আড়ালে ,
সবই তোমাকে খোঁজে ।
ফিরিয়ে নাও তুমি আমাকে ,
মেঘলা রঙের সেই দিনগুলোতে ,
রাতের আকাশে তারার মাঝে ,
তোমার স্মৃতি ফিরে আসে ;
কেবল ফিরে আসেনা আমার অতীত মূহুর্ত ।
আমার জানালা জোরা আকাশে

শতবর্ষের একাকীত্ব ।

‘ডায়েরী’


প্রতিটি মূর্হুতের কান্নায় শিশিরের নিস্তব্ধতা , শরতের নীল আকাশে যেন বর্ষার শাড়ি ,সে রঙের মাধূর্য আজো আমার চোখে , প্রথম যে রঙে চিনেছিলাম  তোমায় । বোধহীন কষ্ট, বাঁধ ভাঙা জল, নীরব সুরের মূর্ছনায় মাতানো অন্ধকারে জ্বলে শেষ সাদা মোম, আমি । ঝরে পরা তারার আলোয় তোমার সাথে দেখা আমার । মূর্হুতের আলোয় আমি বর্ণান্ধ, সূর্যের আলো মনের প্রিজমে বিশ্লিষ্ট হয়না আর, পাতার ফাঁকে আর দেখিনা সূর্যের মায়া, বয়ে চলা রূপার স্রোত, স্থির সোনার পানি ।