‘নির্জনে নির্বাসন’
Tuesday, July 15, 2014
অসমাপ্ত কবিতার শেষ প্রহর আমার আধাঁরের মৌন আবৃত্তি
শেষ না হওয়া অর্থহীন এ জীবনের ঝরে পড়া পাতা ,
ঝরে পড়া অপূর্ণ স্মৃতির নীরব আকুতি ।
হেটেছি জীবনের অল্প কিছু অচেনা পথ আমি আলোর অভাবে ,
অল্প কিছু মানুষের ছেড়াঁ স্মৃতির ভার আমার বিবর্ণ চেতনায়
,
দূর্বল আমি কোথায় হারায় নির্জন অজানায়
সামনের বিস্তীর্ণ পথে আমার পথ খুজি নিভে আসা চোখের তারায়
।
আবার বসি আমি ক্ষয়ে আসা অনূভূতি ঘিরে ,
নতুন কোন মূহুর্তের আশায় খুজি নতুন স্মৃতি ,
হাত পেতে খুজি নতুন কোন পংক্তি জীবনের প্রান্ত থেকে
আমার কবিতার হারানো লাইনে দেখতে চাই জীবনের বাকিটা পথ,
হাতে কেবল স্পর্শ পায় ক্ষয়ে যাওয়া স্মৃতির মলিন ধুলো ।
নির্বাসনের এই কবিতার শেষ দেখা হয়না আমার
অনুভূতি ঘিরে জমে থাকে কোন মলিন আধাঁর ।
‘আলাপন’
Sunday, July 13, 2014
মনের লুকানো ঘরের দরজায়
ভোরের যত নিস্তব্ধতা, যত গানের সুর,
আকাশের গায়ে শিশিরের বিচ্ছেদের
কান্নার প্রতিধ্বনি।
সুতো ছেড়া ঘুরির মতন, আকাশের সাথে
মনের বাঁধন ছেড়া মনের বাঁধার আশায়
খুঁজে ফিরি সবার মাঝে, তোমাকে।
তোমার মাঝে কোথাও আমার, অভিমানের
শেকলে বাঁধা ভালোবাসা আজও রয়ে গেছে,
ব্যার্থ হয়তো- তবু আমার মাঝে
তোমার স্মৃতি রয়ে গেছে।
তোমার ডাকের অপেক্ষায় আমি
আভিমান ভুলে, যাব বলে।
Subscribe to:
Comments
(
Atom
)