State Of Mind
Sunday, August 31, 2014
Ok so here goes… crazy, lunatic, being lazy,
Yeah I lose interest really easy,
Getting old, say I got things to do, shoes to
fill
Damn! Is it a life or a land fill?
Shoes to fill you say, try mine for a change,
yeah sucks is it?
or is it just too tight for ya, struggling to
get out of it?
Its all good you know, but don’t judge, cuz you
know I'm not gonna budge
A little may be, in my ways, it sucks; But hey
its my ledge, I'm happy even I'm standing on the edge!!
Yeah been standing on the edge for a while now,
keep looking back and forth through this haze,
Trying to find an escape through this goddamn
maze,
Life flashes in front of your eyes when you
die, but its hard to see when you have 1000 watts of light focused on your
eyes,
I’m stuck with my past, but my future is what keeps me awake at night, gives me nightmares and sweats,
Keep in mind everything’s cost blood, sweats
and tears,
Like my lazy mind gives a shit to my logic,
feeling like a misfit living in fear,
Or is it Parkinson’s? Schizophrenia, dementia
or just a state of mind?
Going back and forth with these conversations
in my brain
Babbling like someone has put a gun to my head,
Wrong time, wrong place, why me, why not me…just
shut up and give me a break.
‘নিভৃতে’
Tuesday, August 26, 2014
অলীক কল্পনা এঁকে হারিয়ে যাওয়া,
তোমার স্মৃতি আর বিস্মৃতির নকশিকাঁথা,
কি ভুলে আমি বুনে চলেছি এ মালা,
সুতো ছেড়া এ জীবনেরও কথা,
তোমাকে ফেলে শুধুই এগিয়ে চলা,
তবু কখনও মনে হয় তোমাকে ধ্রুবতারা।
রংহীন জোছনার সাদা কালো কথা,
স্বপ্নে দেখা আমার সোনালী সকাল,
মিশিয়ে দেয় আমার বাস্তবতা।
অনিশ্চিত আমি কল্পনার দেয়ালে বাধা পেয়ে
হারিয়ে ফেলি আমার বর্তমান।
অলীক বর্তমান উল্লাসে মাতে, কল্পনার তোমায় পেয়ে।
আমার রাতজাগার কবিতা-
ঘুমহীন ঝাপসা চোখে ডানা ঝাপটানো শীতের হাওয়ায়
আমার রাতের স্বপ্ন ঝরে পড়ে তোমার হাতে,
একটি শিউলি ফুল।
‘অপেক্ষা’
Friday, August 8, 2014
সমাপ্তির ঠিকানায় চিঠি লিখছি, আমার এ অসমাপ্ত লেখায়।
বহুদূরের আলোর দিকে তাকিয়ে থাকা অলস চোখে
হেমন্তের শেষে আজ আমার কুয়াশার অপেক্ষা-
প্রাচীন এ আলোর গহীনে হারানো নিস্তব্ধ জগতের,
অকরুণ নিরবতার হাহাকারের শেকড় আমার চোখের গভীরে।
চলে যাওয়া সময় বার বার ফিরে আসে আলেয়ার মতো,
পথ ভুলিয়ে নিয়ে চলে কোন অচেনা পথে,
গড়ে নেয় নতুন পান্ডুলিপি খেয়াল মতো,
নতুনের সৃস্টি হয় পুরাতন পাতায়, সমাধির উপর।
বরাবরের মতোয় জীর্ণতার উপেক্ষা সময়ের হাতে,
কৃতজ্ঞতা খুজেঁ পায় স্মৃতির গোপন কোন কোঁণে।
আর তাই, আজ আমার কুয়াশার অপেক্ষা ক্লান্ত চোখে,
সমাপ্তির আশায় চেয়ে আছি অসমাপ্ত পথের শেষে।
Subscribe to:
Comments
(
Atom
)