-

“মন খারাপের ঝুলি”

Thursday, January 8, 2015

প্রায়ই কেন এমন হয়, হঠাৎ করেই রোদেলা দিনের মুখে কে যেন কালি লেপ্টে দেয়,
একটু আগেই ছিল ভীষণ আলো ঝলমলে দিনের মতন, সবই যেন রঙিন, সবই চেনা,
সবকিছুতেই ভালোবাসার ঊষ্ণ ছোঁয়া,
হঠাৎই কেন এমন হয়, মাঝরাতের নিশুতি নীরব, ভীষণ একা মনের মাঝে, শীতের রাতের ঠান্ডা ছোঁয়া,
তোমারো কি হয় এমন হঠাৎ করেই মনের মাঝে বিষণ্ণতার আলতো ছোঁয়া?
অচেনা সব দুঃখ গুলো শোনায় কথা, নতুন পুরানো সবই যেন শুধু একটি রঙেই রাঙা।
ছোট্টবেলার আঁকা ছবি, আজও ভাসে মনের মাঝে, পুরানো সেই রং তুলিতে কতই ছিল রঙিন আশা,
মনের মাঝে এখন শুধুই সেই পুরানো ছবির ছায়া, রংধনুর রং হারিয়েছে সেই কবেই, এখন শুধুই কালো আর সাদা
তবু আমার পাওয়ার সংখ্যাও ফেলনা নয় একেবারেই,
অনেক কিছুই হয়নি পাওয়া, অনেক কিছুই চায়নি পেতে, কে রাখে তার হিসাব বলো,
যখন হাত বারালেই তোমার ছোঁয়া,
নাকি আমার কল্পনাতেই তুমি ছিলে, হয়নি কখনওই তোমায় পাওয়া,
তাই বুঝি আজ শীতের রাতে অনুতাপের তপ্ত হাওয়া,

এও খারাপ নয়, একলা চলা, রাতের পথে অন্ধকারে হাতে নিয়ে খাতা বন্দী মন খারাপের কথা।